জগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - The News Lion

জগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 


বাড়িতে ইলেকট্রিক পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শানু হাজরা ( ২৯ )।


বৃহস্পতিবার রাতে বাড়িতে ইলেকট্রিক পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। লাইনে শর্ট সার্কিট থেকেই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। বাড়ির লোকজন তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শানু পেশায় লোহা ব্যাবসায়ী। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.